শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তানভীর ইসলাম আলিফ হোমনা(কুমিল্লা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৩

কুমিল্লার হোমনায় ২০ মার্চ (বৃহস্পতিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে “সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে করণীয়” শীর্ষক আলোচনা সভা, থানা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, কুমিল্লা জেলা পশ্চিম, মাও. মুহাম্মদ বাহাউদ্দিন আশরাফ দা.বা. সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম, মুহাম্মদ আব্দুস সালাম সাহেব, উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সহ-সভাপতি হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আরিফুল ইসলাম। মাওলানা বশির আহমদ

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ইউনুস আহমদ, সাবেক সহ-সভাপতি আবু ইউসুফসহ গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলোনের নেতাকর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মাওলানা তাজুল ইসলামের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন, হোমনা উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয় এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব হাসান আকরাম, সহ-সভাপতি ইব্রাহিম মোল্লা, এবং সাধারণ সম্পাদক লাদেন সরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com