শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ইটবাহী লড়ি ট্রাকের চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ইটবাহী লড়ি ট্রাকের চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবাহী একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই তুহিন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷ রবিবার (৭ জুলাই) সকাল ১১ টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু তুহিন পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল গ্রামের নিধার হোসেনের ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, তার খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির চাকুরী করতো।

এদিন সকালে শিশু তুহিন মায়ের সাথে তার খালার সাথে দেখা করতে আসে৷ ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ গামী ইটবাহী একটি লড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।

এসময় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনিন্দ্য মন্ডল এসে পরিস্থিতি স্বাভাবিক করে।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com