শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশন ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশন ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা
১৭

হোসেনপুরের মেসার্স ইশা ফিলিং স্টেশনের ম্যানেজার স্বপন মিয়াকে(৩৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাপে কম দেওয়ায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট।

গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার হোসেনপুর – কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মেসার্স ইশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ধারা ২৯ দন্ড ৪৬(গ) মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান।

এ সময় তাঁকে এ কাজে সহযোগিতা করেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক মেট্রোলজি শেখ রাসেল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com