শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ
২২

কিশোরগঞ্জের হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

রোববার ( ২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস।

উপজেলা সমাজসেবা অফিসার মো: এহাছনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ – আল- সোহান।উপজেলা সমাজসেবা অফিস জানায়, বিভিন্ন ইউনিয়নের ৮৫ জন সদস্যদের মাঝে ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মো : এহছানুল হক বলেন, আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে প্রতি বছর সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়ে থাকে। ঋণগ্রহীতাগণ ১০ কিস্তিতে প্রতিমাসে ঋণ পরিশোধ করার বিধান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com