শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে পারিবারিক পুষ্টি বাগানের জন্য প্রণোদনা বিতরণ

হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধিঃ   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে পারিবারিক পুষ্টি বাগানের জন্য প্রণোদনা বিতরণ
১২

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কৃষকদের সবজি ও পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারিবারিক পুষ্টি বাগান করতে উৎসাহিত করতে প্রণোদনা দিয়েছে হোসেনপুর উপজেলা কৃষি অফিস।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে কৃষি অফিস থেকে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকের মধ্যে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ করা হয়।

পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা উপজেলার ৬টি ইউনিয়নের ৮৬ জন কৃষকে দেয়া হয়। এদের মধ্যে ৪০ কেজি জৈব সার,মরিচ, পালং, কলমি, শশা,বেগুন, পুইশাক, ঢেঁড়স ,লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া,সিম, বাঁধাকপি, ডাটা, লাল শাক, টমেটো, মুলা, সবজি রক্ষার জন্য নেট, ২ জাতের জাম্বুরা, কদবেঁল, পেঁয়ারা, লেবুর চারা এবং পানি দেয়ার ২টি ছোট বালতি, বিতরন করা হয়।বসতবাড়ীর আঙ্গিনার ফেলে রাখা পতিত জমি কৃষির আওতায় আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির , উপ-সহকারী কৃষি কর্মকতা এনায়েতুল ইসলাম, মুদাসিল হায়দার আলমগীর, অর্পূব চন্দ্র দাস, মাহবুব হাসান, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস আলম, মায়মুনা আক্তার, জাহিদ হাসান রনি, দিলশান আক্তার, তরিকুল হাসান প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহজাহান কবির বলেন, এ পুষ্টি বাগান একদিকে সবজি ও ফলের চাহিদা মেটাবে, পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আসবে। ছোট একটি পরিবারের সারাবছরের সবজি ও ফলের চাহিদা মেটাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে কৃষি অফিস।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com