শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ফিসারি থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এ.কে.এম.মোহাম্মদ আলী,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ফিসারি থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২৬

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের ২ ঘন্টা পর নুসরাত (৯) নামের এক ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মাছের ফিসারি থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের বাড়ীর লোকজনও পুলিশ জানান, মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন সুয়েজ খানের ফিসারি থেকে ডুবুরিরা নুসরাতের মরদেহ উদ্ধার করেছে।

প্রতক্ষদর্শীরা জানান, নুসরাত ও তার ভাই পুকুরের পার্শ্বে খেলা করার সময় সে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে না পেরে হোসেনপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঐ ফিসারিতে দুই ঘন্টা চেষ্টার পর বিকেল ৫ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। নুসরাত ঐ এলাকার উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে ও ঠাডারকান্ডা ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এ বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com