শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে দুই ভাইয়ের করুন মৃত্যু

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে দুই ভাইয়ের করুন মৃত্যু
১৯

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিত দুর্ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট এলাকার প্রতিবেশী ও তাদের পরিবারের লোকজন জানিয়েছেন, উপজেলার গলাচিপা গ্রামের নুরুল ইসলাম (৬৪) গরুর জন্য খড় আনতে বাড়ির পাশ্বে গড়ের গাদায় যাওয়ার সময় পুর্বে থেকে ছিড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কাতরাতে থাকেন, এ সময় তার সহোদর ভাই ফজলু খান (৫৮) এ ঘটনা দেখতে পেয়ে ভাইকে বাচাঁতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান।

এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান,এ দুর্ঘটনার খবর পেয়ে হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজি নাহীদ ইভা ও সাহেদল ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন এবং নিহতদের পরিবারকে সান্তনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে মৃত দুই সহোদর গলাচিপা গ্রামের হাশেম খানের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com