হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট | ৩২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে দক্ষিণ গোবিন্দপুর গ্রামে বিদ্যুৎ পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের আত্মীয় নয়ন চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে তার নতুন বিল্ডিংয়ে পানি দেয়ার সময় সে বিদ্যুৎ পিষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হলে বাড়ির লোকজন তাকে দ্রুত কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ঐ এলাকার মালীবাড়ি সুনিল চন্দ্র দাসের ছেলে। নিহত কাজল স্থানীয় গোবিন্দপুর বাজারে সেলুনে চুল কাটার কাজ করতেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com