শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে বিভিন্ন মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন

এ. কে. এম. মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি :   |   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে বিভিন্ন মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন
১৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়ে আনন্দ মিছিল ও সভা সমাবেশ না করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সকল মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করে দোয়া হয়েছে । শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছেন, উপজেলা বিএনপি , পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় দেবালয়সহ অন্যান্য উপাসনালয়েও স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের লোকজন এ উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে হোসেনপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী মোরগ মহাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি’র সিনিয়র নেতা মোঃ ফরিদ উদ্দিন মকুল জানান, তিনি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ওই মসজিদে মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মোরগ মহাল মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নাজমুল হক ফয়সাল। এতে মসজিদের নিয়মিত মুসল্লিরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com