শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের কৃষকের অ্যাপ উদ্ধোধন করলেন (ইউএনও) কাজী নাহিদ ইভা

মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের কৃষকের অ্যাপ উদ্ধোধন করলেন (ইউএনও) কাজী নাহিদ ইভা

কিশোরগঞ্জের হোসেনপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা এলএসডি খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। ২০২৫ সালের বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকতা একেএম মোহাম্মদ শাহজাহান কবির, উপ-খাদ্য পরির্দশক আশ্রাফ আলী স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।

চলতি বোরো মৌসুমে ৫৯৪ টন ধান এবং ৩১ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে ধান প্রতি কেজি ৩৬ টাকা এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকায় ক্রয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেসমিন আক্তার বলেন, “চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ৫৯৪ টন ধান এবং ৩১ টন চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ।” এ সময় স্থানীয় কৃষকরাও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং সরাসরি ধান-চাল বিক্রির সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে (ইউএনও) নাহিদ ইভা এলএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com