শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর:   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে কাউসার মিয়া (২৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের সুনু মিয়ার ছেলে। সোমবার (২২ জুলাই) বিকেলে বাড়ির পাশের আবাদি জমিতে মাছ ধরার জন্য সেচের মোটর দিয়ে পানি সরানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে জরিয়ে যায়। পরে আশপাশের লোকজন টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে কউসারকে উদ্ধার করে।

এতে সে মারাত্মক আহত হলে পরিবারের লোকজন দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ধারনা করছেন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। গোবিন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক হোসেন জানান, কউসার মাছ ধরতে গিয়ে সেচ মোটরে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। নিহত কাউসার মিয়া একজন দরিদ্র কৃষক ছিলেন। তিনি এক সন্তানের জনক ।

এ ঘটনায় তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com