হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, যুবলীগ নেতা শফিউদ্দিন সরকার বাচ্চুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় সোমবার দুপুরে হোসেনপুর পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।গত উপজেলা পরিষদ নির্বাচনে শফিউদ্দিন সরকার বাচ্চু ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তিনি উপজেলার হারেঞ্জা গ্রামের মুসলেহ উদ্দিন সরকারের ছেলে।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com