হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে এমপিওভুক্ত শিক্ষকরা চাকরি সরকারিকরণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়ার দাবি জানান।
দিবসটি উপলক্ষে উপজেলার আসাদুজ্জামান অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। হোসেনপুর আর্দশ মহিলা কলেজের পর্দাথবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবির ও হোসেনপুর সরকারি কলেজের শিক্ষক স্বর্না আক্তারের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোসনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, রোভার স্কাউটের জেলা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ঝুমা আক্তার, আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক ফরহাদ হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, সরকারি পাইলট স্কুলের বাংলা বিষয়ে প্রভাষক শফিকুর রহমান, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষকবৃন্দ । পরে স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দের দ্বারা মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com