কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি: | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে “সততা স্টোর”এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক/শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
বিশেষ অতিথি ছিলেন জেলা দুদক এর সহকারী পরিচালক সৈয়দ মো সোহেল, পিআইও,মো: ইসতিয়াক হোসাইন উজ্জ্বল প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার, সাঃ সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com