কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য নিরসনে শিক্ষক সমন্বয় পরিষদ।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত সহকারী শিক্ষক-শিক্ষিকা মানববন্ধনে অংশ নেন। তারা একদফা দাবি তুলে সহকারী শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের পক্ষে নানা শ্লোগান দিতে থাকে।
এসময় বক্তারা, বৈষম্যের শিকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি ১০ম গ্রেড প্রাপ্তির ঘোষণা চান। শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শামীম হায়দার পাটোয়ারী। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন- বৈষম্য নিরসনে শিক্ষক সমন্বয় পরিষদের আহবায়ক মীর্জা মো. শওকত জামান, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, খায়রুল ইসলাম ও সাজেদুল করিম কাজল প্রমুখ।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মিজান, জোবইদুর, আকমল, সালমা, রুনা, সেতু, রিমু, শোভা, আখি, শরীফ মোর্শেদ, রিপন সরকার আখতারুজ্জামান প্রমুখ।