শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৩ সালের শাপলা চত্বর গণহত্যা নিয়ে সর্ববৃহৎ ডকুমেন্টশন শাপলানামার সম্পাদকে তুলে নেওয়ায় সংবাদ সম্মেলন

মুরাদনগর উপজেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৩ সালের শাপলা চত্বর গণহত্যা নিয়ে সর্ববৃহৎ ডকুমেন্টশন শাপলানামার সম্পাদকে তুলে নেওয়ায় সংবাদ সম্মেলন
১০

খুবাইব মাহমুদ সম্পাদক, চিরায়ত গতকাল নিজের ব্যক্তিগত কাজ শেষ করে এই ইসলামিক বইমেলাতে আসে এবং এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই। এরপর ইসলামিক বইমেলা থেকে রাত সোয়া আটটার দিকে (এক দুই মিনিট কমবেশি হতে পারে।) নিজ ঠিকানা চাষাড়া নারায়ণগঞ্জে যাওয়ার জন্য মেয়র মোহাম্মাদ হানিফ ফ্লাইওভারের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

আর ঠিক সেই সময়ে সাদা পোশাকে অজ্ঞাত কিছু ব্যক্তি রাস্তার মধ্যেই বেশ খানিকটা সময় তার সাথে রহস্যপূর্ণ আচরণ করার পর কোন পূর্ব অভিযোগ ছাড়াই- ‘জানালায় কালো গ্লাস লাগানো এমন গাড়ীতে’ করে তাকে পল্টন থানায় তুলে নিয়ে যায়।

এরপর ঘন্টাব্যাপি সেখানে অপরিচিত অনেকেই তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞসাবাদে তারা তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততাসহ বিতর্কিত সংগঠন হিযবুত তাহরিরের সাথে তার যোগসূত্র প্রমাণে আপ্রাণ অপচেষ্টা চালাতে থাকে। কিন্তু শত চেষ্টা করার পরও তারা ব্যর্থ হয় এবং রাত সাড়ে ১২টার পর তাকে মুচলেকা দিতে বাধ্য করে পল্টন থানা থেকে ছেড়ে দেয়।

কারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে তা জানতে চাইলে পল্টন থানা পুলিশ তাকে কোন রকম সাহায্য করেনি। বরং তারা ওইসব ব্যক্তিদের পরিচয় লুকাতে চাচ্ছে, এবং বিভিন্ন সংস্থার কথা বলে নিজেদের দায় এড়াতে চেয়েছে। স্বাভাবিক ভাবেই সেই তাদের কোন পরিচয় জানতে পারিনি। এরপর আজ সকালে বইমেলা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন আহ্বান করলে তাকে সংবাদ সম্মেলন না করার জন্য হুমকি দেয়া হয়।

সে আরও জানায় যে ফ্যাসিবাদী কায়দায় তুলে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের পরিচয় জনসাধারণের সামনে প্রকাশ করে অতিসত্বর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীর নির্বাচিত সরকারকেও ভবিষ্যতে নিজস্ব স্বাধীন মত প্রকাশের কারণে কোন লেখক, প্রকাশক, এ্যাক্টিভিস্টকে যেন এই স্বাধীন বাংলাদেশে কোন প্রশাসনিক হয়রানির শিকার না হতে হয় তা নিশ্চিত করতে হবে।

আমাদের এই দাবী সরকারকে মানতেই হবে। যদি না মানা হয়, তাহলে সামনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব বলে জানা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com