শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৯ বছর পর প্রকাশ্যে নোবিপ্রবি ছাত্রশিবির

মিলন হুসাইন:   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৯ বছর পর প্রকাশ্যে নোবিপ্রবি ছাত্রশিবির

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রতিষ্ঠাকাল থেকে গোপনে কার্যক্রম চালালেও দীর্ঘ ১৯ বছর পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো এবার প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নোয়াখালীর মাইজদী শহরের একটি কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করার মাধ্যমে সামনে আসে সংগঠনটি। নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের ব্যানারে এই প্রোগ্রাম করলেও শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম এখনো প্রকাশ্যে আনেনি সংগঠনটি।

নবীনবরণ অনুষ্ঠানে নোবিপ্রবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন্তত তিনশ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন।

নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাই সহজেই সামনে আসবে না কমিটি। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সামনে আসার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com