মনিরুজ্জামান তুহিন,ইবি প্রতিনিধি: | রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১০১ বার পঠিত | পড়ুন মিনিটে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলতি মাস থেকে শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইবি শাখা।
শনিবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এতথ্য জানান তারা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখার ছাত্রকল্যাণ বিভাগ কর্তৃক এই শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, “শিক্ষাবৃত্তি প্রকল্প ২০২৫” এর কার্যক্রম চলতি মাস থেকে শুরু হয়েছে। যাচাই-বাছাই ও সামগ্রিক বিবেচনায় প্রাথমিকভাবে প্রায় ৫০ জনকে এক বছর মেয়াদে বৃত্তি প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। ছাত্রকল্যাণ বিভাগের সক্ষমতার আলোকে পরবর্তী সময়ের বৃত্তি প্রদানের সংখ্যা বাড়তে পারে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com