শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৯নং গোয়ালেরচর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ 

জামালপুর প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৯নং গোয়ালেরচর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ 
৩০

৯নং গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান মোঃআব্দুর (রহিম) এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

জামালপুর ইসলামপুর উপজেলার ৯নং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃআব্দুর (রহিম)। তিনি নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে মনোনয়ন চাইলেও নৌকা প্রতীক না পাওয়ায়

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করে।স্বতন্ত্র প্রার্থীতা হওয়ার তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ হতে বহিষ্কার করা হয়। তবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয়,ভাবে কাজ শুরু করেন ও তার মন মতো ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চলমান রাখে।

তারই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান তার নিজ বাহিনীদের মাধ্যমে পরিষদের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেন। ভুক্তভোগীদের দাবী গোয়ালেরচর ইউনিয়রে বরাদ্দকৃত অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থা কর্মসূচীর শ্রমিকের টাকা পরিশোধে অনিয়ম, প্রধানমন্ত্রীর উপহার সবার জন্য গৃহ নির্মান কর্মসূচীতে উপকার ভোগীর নিকট থেকে টাকা নিয়ে বছরের পর বছর ঘুরিয়ে কিছু লোককে ঘর প্রদান করেন। মাতৃত্বকাল ভাতা প্রদানকর্ম সূচীর আওতায় গর্ভবতী মহিলাদের নিটক থেকে টাকা নিয়ে ভাতাভোগী বাছাই করেন। ইউনিয়নে বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচীর উপকার ভোগীর নিকট থেকে টাকা নিয়ে নাম মাত্র লটারী প্রক্রিয়া করে চেয়ারম্যান তার নিবার্চিত টাকা নেওয়া মহিলাদের নাম তালিকাভূক্ত করেন।

এছাড়াও ইউনিয়নে বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচীর উপকারভোগীর মধ্যে নিজের ব্যক্তিগত প্রদানের জন্য  বিজিএফ স্লিপ চেয়ারম্যান নিজে রেখে বিক্রি করারও অভিযোগ ও পাওয়া গেছে।

এদিকে এলাকার স্থানীয়দের দাবী চেয়ারম্যান হওয়ার পর থেকেই  এই সীমাহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এতোদিন কেও কিছু বলতে গেলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে দমিয়ে রেখে ছিলেন।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com