শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে ভিপি মিজানের আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল   |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে ভিপি মিজানের আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৬

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজানের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিশিগান বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটির আলাদীন রেস্টুরেন্টে সভায় ফুল দিয়ে ভিপি মিজানকে স্বাগত জানানো হয়। এছাড়া বিএনপির এই নেতার হাতে হ্যামট্রাম্যাক সিটি থেকে রিকোগনিশন সার্টিফিকেট প্রদান করেন মেয়র আমির গালিব। মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মত প্রকাশের স্বাধীনতাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রবাস থেকেও দলকে সুসংগঠিত করার অঙ্গীকার করেন। উক্ত মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

এতে দোয়া পরিচালনা করেন হাফেজ আফজাল চৌধুরী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির বাবর আলী খান, শাহজাহান মফিজ, হাবিবুর রহমান, জাসাসের শরীফ মাহদি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুজ্জামান রণি, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি তারেক আহমেদ চৌধুরী, বিএনপি নেতা কাজী এবাদ। সভায় উপস্থিত ছিলেন, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, মোহাম্মদ জামান, হাজী নিজাম উদ্দিন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কচি, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ওমর আশরাফ ইমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল করিম জেহিন, শাহাদাত হোসেন মিন্টু, মোশারফ হোসেন চৌধুরী লিটুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com