শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভাইরাল ছবি নিয়ে প্রতিবাদ জানালেন ইউপি সদস্য হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাইরাল ছবি নিয়ে প্রতিবাদ জানালেন ইউপি সদস্য হেলাল উদ্দিন
১০

ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন ২ নং জাফলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন।

গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের ছবি জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার করা হচ্ছে অবশেষে এই বিষয়ে মুখ খুলে রীতিমতো প্রতিবাদে মুখর এই ইউপি সদস্য।

ইউপি সদস্য হেলাল উদ্দিন সাংবাদিকদের সাথে কথা বলে দাবী করেন,আমি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক, জুয়া,ইভটিজিং, বাল্য বিবাহ সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি।কিন্তু আমার এহেন কর্মকাণ্ডে একদল লোক পূর্ব শত্রুতার জের ধরে উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার ক্লিন ইমেজে কলংকের দাগ দেওয়ার জন্য উঠে পরে লেগেছে।

আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা আমার পিছনে লেগেছে।আমার যে ছবির কথা বলেছে।আমি বিভিন্ন সময় জুয়া খেলার বিরুদ্ধে কথা বলেছি,তাদের সাথে বসে জুয়া খেলার কুফল সম্পর্কে বুঝিয়েছি।অনেক সময় প্রশাসনের সহযোগিতায় জুয়া খেলা বন্ধ করেছি।এটাই আমার জীবনে কাল হয়ে দাড়িয়েছে।আর এই সুযোগ কাজে লাগিয়ে কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধে মিথ্যা গুজব রটিয়েছি।
আমি সাংবাদিক ভাই ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি তদন্ত করে তার পর লিখুন প্রয়োজনে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করুন।

উল্লেখ, কয়েকদিন ধরে ইউপি সদস্য হেলাল উদ্দিন কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জুয়া খেলার একটি ছবি নিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
এই বিষয়ে ইউপি সদস্য হেলাল উদ্দিন নিজেকে নির্দোষ দাবী করে সঠিক তদন্তের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com