শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ১৫

আনোয়ার হোসেন   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ১৫
১৫

গাইবান্ধায় সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ সময় শাহারিয়ার আকাশ (২৩) নামের ১ মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন অন্তত আরও ১৫ জন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহারিয়ার আকাশ গাইবান্ধা পৌর শহরের ব্রীজ রোড এলাকার শামসুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। দ্রুতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছলে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাহারিয়ার আকাশ মারা যান।

এ সময় বাসের অনন্ত ১৫জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশস্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান। বাসের যাত্রী জহুরুল ইসলাম ও হাফিজা আকতার হাসি অভিযোগ করে বলেন, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি চালক। চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উল্টে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com