শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পলি বিদ্যুৎ সমিতির বিভিন্ন দাবীতে কর্মবিরতি

সফিকুল ইসলাম বাদল:   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পলি বিদ্যুৎ সমিতির বিভিন্ন দাবীতে কর্মবিরতি
১১

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিসহ সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।

৪ জুলাই আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কর্মবিরতির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া পলি বিদ্যুৎ সমিতির অফিসের ভেতরে বিক্ষোভ মিছিলও সমাবেশ পালন করছে তারা।
কর্ম বিরতিতে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন এসময়এজিএম(আইটি) মোহাম্মদ ওলিউলল্লাহ,এজিএম( সেবা) নুরে আলম, এজিএম অপারেশন এন্ড (মেইনটেইনস) তোফায়েল, এজিএম (এডমিন) শারমিন চৌধুরীরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা প্রমুখ।এসময় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে।কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৈত্ব নীতির কারনে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী।

তারা বলেন দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবী, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারনে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। এসব বৈষম্যের বিরুদ্ধে এবং অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে চলতি বছরের ৫ মে থেকে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সমস্যা সমাধানে ১৫ কার্যদিবসের মধ্যে আলোচনায় বসবে বিদ্যুৎ বিভাগের এমন আশ্বাসে কাজে ফিরে যান তারা।

বক্তারা আরো বলেন বিদ্যুৎ বিভাগের চাহিদা অনুযায়ী সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৩৭,৫৪২ জন কর্মকর্তা কর্মচারীর স্বাক্ষর সম্বলিত চিঠি বিদ্যুৎ বিভাগসহ বিআরইবিতে জমা দেয়া হয়। যেখানে বোর্ডের প্রতি অনাস্থা জানানো হয়।
এছাড়া বক্তারা এখন তাদের সকল দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com