শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রায়পুরায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

সাদ্দাম উদ্দিন রাজ:   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রায়পুরায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
১২

নরসিংদীর রায়পুরার উপজেলা ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্হানে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।নিহত বয়স ১০-১২ হতে পারে ধারণা করছে রায়পুরা থানার পুলিশ। কিশোরের পরনে ছিল পায়জামা- পাঞ্জাবি।

স্হানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়,দুপুর ০২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন মেথিকান্দা স্টেশনের দিকে যাচ্ছিল।তখন কিশোরটি ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে অসতর্কভাবে হাঁটছিলো।এসময় ট্রেনের চাকায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। এতে ঘটনাস্হালেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন রেললাইন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরের মরদেহ ফাঁড়িতে নিয়ে আসে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, ‘নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com