শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রামে বন্যা এলাকা পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার 

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু:   |   শুক্রবার, ০৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামে বন্যা এলাকা পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার 
১৯

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি। দেখা দিয়েছে  বন্যা পরিস্থিতির অবনতি। এরই মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও যাত্রাপুরের ঝুমকার চরে সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত সম্মানিত নাগরিকদের মাঝে আজ ৫ জুলাই ২০২৪, শুক্রবার সকালে  ত্রান সামগ্রী বিতরণ করেন রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার  মোঃ জাকির হোসেন মহোদয়।

বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার মহোদয় উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার  বলেন সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর।

সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক  মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান,  তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ গোলাম মর্তুজা,  কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ  মো: মাসুদুর রহমান, সকল ইউনিয়নে আরো ছিলেন সংশ্লিষ্ট স্থানীয় চেয়ারম্যান ও  সদস্যবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com