শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসাইন খান’কে বাচাঁতে এগিয়ে আসুন

মোঃ সবুর খাঁন   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসাইন খান’কে বাচাঁতে এগিয়ে আসুন
১৬

মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী কচুয়া উপজেলার সৈয়দপুর গ্রামের অধিবাসী ছাত্রলীগ নেতা ও ২৩নং সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী (অফিস সহায়ক) মো. মঞ্জুর হোসাইন খান। লিভার ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসাইন খান কচুয়ার নবনির্বাচিত সাংসদ ড. সেলিম মাহমুদ এর একজন বিশ্বস্ত কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বিগত জাতীয় নির্বাচনে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৌকার পক্ষে জোড়ালো ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না। মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত মঞ্জুর হোসাইন খান বর্তমানে ঢাকা শাহজাহানপুর ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দোপাধ্যায়ের তত্ত্ববধানে চিকিৎসাধীন আছেন।

 

বিশেষজ্ঞ চিকিৎসকগন জানিয়েছেন, লিভার ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসাইন খানের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন এবং তাকে ভারতে চিকিৎসার জন্য দ্রুত প্রেরণ করতে হবে। জানা গেছে, কচুয়া উপজেলার সৈয়দপুর গ্রামের রোশন খানের পুত্র মঞ্জুর হোসাইন খানকে গত প্রায় দেড় মাসে চিকিৎসাসেবা বাবদ তার নিরীহ পরিবার ধারদেনা ও সাহায্যের মাধ্যমে প্রায় কয়েক লক্ষাধিক টাকা ইতোমধ্যে খরচ হয়েছে। ভারতে নিয়ে উন্নত চিকিৎসায় আরো কয়েকলক্ষ টাকা প্রয়োজন। যা তার হতদদ্রি পরিবারের পক্ষে জোগান দেয়া সম্ভব হচ্ছেনা। এজন্য তিনি চাঁদপুর-১ কচুয়া আসনের সাংসদ সদস্য ড. সেলিম মাহমুদ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি,সমাজের বিত্তবান ও সহকর্মী-আত্মীয় স্বজনের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। তরুণ এ ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসাইন খান’রর জীবন বাচাঁতে কেউ সাহায্য করতে চাইলে তার বন্ধু ইমরান প্রধান মোবাইল-০১৭৫৮-৮৮০৩৮১ ও সুমন পাটওয়ারীর ০১৮১১-৯৯৪৪৪৭ নাম্বারে যোগাযোগ করে যে কেউ সহযোগিতা করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com