যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী সস্ত্রীক ৫ জুলাই শুক্রবার বাংলাদেশ সফরে গেলেন। নিউইয়র্কের জে এফ কে এয়ারপোর্টের আজ রাত ৯ টায় কাতার এয়ারওয়েজর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে আমেরিকা ত্যাগ করেন। এর আগে নিউজার্সিতে দলীয় নেতৃবৃন্দ তাদেরকে বিদায় জানান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, এম এ হামিদ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল হাছান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, সাদিক রহমান, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক শাহাব উদ্দীন, নিউজার্সি কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আফতাব আহমেদ, রনধীর দে পানু, আব্দুর রব, শাহ সেলিম, তারেক হাসান, জীবন হাসান, আব্দুর রহমান প্রমূখ। আজমল আলী এক মাসের মতো বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে। এদিকে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: সভাপতি আজমল আলী’র বাংলাদেশ সফরকালীন সময়ে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃত্বের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে দলের অন্যতম সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।