শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন,সংসদ সদস্য আবুল কালাম আজাদ

আনোয়ার হোসেন:   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন,সংসদ সদস্য আবুল কালাম আজাদ
১৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়া মালঞ্চা জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে এ মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল।

উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাফিউল আজম মানিক, তালুককানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রধান, সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক আশরাফ আলী, তালুককানুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, বেড়া মলঞ্চা জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব বাবর আলী মন্ডল, সার্বিক তত্বাবধানে সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ মসজিদের উন্নয়ন কল্পে ৫ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন। ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল তার প্রথম মাসের সন্মানী থেকে ২০ হাজার টাকা নগদ অর্থ মসজিদের উন্নয়ন কল্পে অনুদান প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com