আনোয়ার হোসেন: | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে। জালিয়াতি ও দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখকদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। রোববার গাইবান্ধা শহরের ডিবি রোড নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। প্রগতিশীল রাজনৈতিক সংগঠনসমূহ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, শেখ সামাদ আজাদ, রেবতি বর্মন, মনজুর আলম মিঠু, মোস্তাফিজুর রহমান মুকুল, প্রণব চৌধুরী খোকন, গোলাম রব্বানী, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের একটি চক্র ব্যাংকড্রাফট জালিয়াতি করে একটি নম্বর ব্যবহার করে জমির একাধিক দলিল রেজিস্ট্রি করেছে। এতে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
বর্তমানে জমির ক্রেতা বিক্রেতাদের জমির দলিলের কপি সরবরাহ করা হচ্ছে না। এরফলে মানুষ সীমাহীন হয়রানীসহ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এমনকি জমি নিয়ে সহিংস বিরোধও বেড়ে গেছে। জালিয়াতি-দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত, জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com