জাহিদ হাসান | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কোটা সংস্কারের দাবীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। মিছিলটি দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার তারপর তাতিবাজারে আসলে পুলিশ বাধা দেয়। এসময় পুুলিশের ধাক্কাধাক্কিও হয় শিক্ষার্থীদের।
গুলিস্তানে আসার পথে মিছিলটি দফা দফায় পুলিশি বাধার মুখে পরে। তা সত্ত্বেও মিছিলটি জিরো পয়েন্টে নিয়ে আসে শিক্ষার্থীরা। দায়িত্বরত কোতোয়ালি থানার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বংশাল, আলুবাজার ও ফুলবাড়িয়াতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সব বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com