শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগরে ত্রাণ বিতরণ করলেন ইউএনও অতীশ দর্শী চাকমা

মধ্যনগর প্রতিনিধি:   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগরে ত্রাণ বিতরণ করলেন ইউএনও অতীশ দর্শী চাকমা

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বারিবর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের গুচ্ছ গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীষ দর্শী চাকমা।

জানা যায়,উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পায়নি অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন গনমাধ্যমের পক্ষ থেকে জানানো হলে আজ শুক্রবার উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করেছেন ইউএনও অতীশ দর্শী চাকমা। ত্রাণ সামগ্রী বিতরণের সময় ইউএনও অতীশ দর্শী চাকমার পাশাপাশি উপস্থিত ছিলেন ,আজকের পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি আতিক ফারুকী,কালের কন্ঠের আলামিন আহমেদ সালমান, স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শামসুদ্দোহা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com