শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র মোখলেসুর রহমান

বদিউজ্জামান রাজাবাবু   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র মোখলেসুর রহমান
২০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ৩টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টার সময় শহরের কাঁঠাল বাগিচায় এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো: মোখলেসুর রহমান। প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, পৌর মেয়র মো: মোখলেসুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান। উল্লেখ্য, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরপি শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্ড জিআর জেভি এই প্রকল্পের কাজ শুরু করে আগামী ১১ নভেম্বরের মধ্যে শেষ করবে। ৩টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া দুই কোটি টাকা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com