শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত আ.লীগ নেতা বহিষ্কার

ঈশাত জামান মুন্না   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত আ.লীগ নেতা বহিষ্কার
১৩

আলোচিত পিএসসি প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকায় আদিতমারী উপজেলার আ.লীগ নেতা বহিষ্কার। দলীয় শৃংখলা পরিপন্থি, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকাসহ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। মিজানুর রহমান উপজেলা মোহিষখোঁচা ইউনিয়নের কুঠির পার এলাকার আবু দারগার ছেলে। তিনি বেশির ভাগ সময় ঢাকায় বসবাস করেন। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, ‘সংগঠন বিরোধী, শৃংখলা -পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোঃ মিজানুর রহমান (সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা, লালমনিরহাট) কে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো’। এ ব্যাপারে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, চলমান পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com