শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাউফলে চিকিৎসা সহায়তা বাবদ ২৩ লাখ টাকার চেক বিতরন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাউফলে চিকিৎসা সহায়তা বাবদ ২৩ লাখ টাকার  চেক বিতরন
১৬

পটুয়াখালীর বাউফলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার,কিডনি, স্টোক জনিত প্যারালাইসিস,লিভার, থ্যালাসমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৭ রোগীর মধ্যে এককালীন সহায়তা বাবদ প্রত্যককে ৫০ হাজার করে মোট ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। গতকাল ১৩ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহি অফিসারের সভা কক্ষে চেক বিতরন করা হয়।

চেক বিতরন সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহি অফিসার মো: বশির গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আ’লীগের সহ—সভাপতি, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহাজাদা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু।

অনুষ্ঠান পরিচালনা করেন বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান। এসময়ে ভার্চুয়ালী থেকে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দশম জাতীয় সংসদের চীফ হুইপ ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com