শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ঠে প্রাণ গেল যুবকের

আনোয়ার হোসেন   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ঠে প্রাণ গেল যুবকের
২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুতের সাহায্যে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ জুলাই) উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা এলাকার বুরুঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত বিপুর ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার বিপুল নিজের নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতের সাহায়্যে রড কাটার কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।  সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুশফিক আলম বলেন, বিপুল মিয়া হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। তাকে চিকিৎসা দেয়ার সুযোগ পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com