শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ১৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার শিমুল অটো রাইস মিলের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অহেদ আলী (২৬) নামে একজন নিহত হয়েছে। নিহত অহেদ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরামপুর মর্দানা এলাকার ফজলুর রহমানের ছেলে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, সোমবার (১৫ জুলাই) বেলা সাড় ১১ টার দিকে আতাহার মোড়ে মোটরসাইকেল নিয়ে যাবার সময় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় অহেদ আলী। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে আসে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com