শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বোয়ালমারীতে মাটি টানা ট্রাকের ধাক্কায় অটো আরোহী বৃদ্ধ নিহত 

মুকুল বসু:   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বোয়ালমারীতে মাটি টানা ট্রাকের ধাক্কায় অটো আরোহী বৃদ্ধ নিহত 
১৫

ফরিদপুরের বোয়ালমারীতে খন্দকার জালাল (৬৫) নামের এক অটো আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর এলাকার গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাটি টানা ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার আরোহী আরো পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সিরাজুল ফকির ও আনিসুর রহমানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী থেকে আআলফাডাঙ্গার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মারাত্মক আহত খন্দকার জালালকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com