শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ফেন্সিডিলসহ গ্রেফতার হলেন পুলিশের সোর্স

আনোয়ার হোসেন   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ফেন্সিডিলসহ গ্রেফতার হলেন পুলিশের সোর্স
১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০ বোতল ফেনসিডিলসহ আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (৩০ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়ায় (মিনি স্টেডিয়ামের পার্শ্বে) আব্দুল কাদেরের বাড়িতে অভিযান পরিচালনা করে।

 

এ সময় ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।  স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল কাদের থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইসব ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গ্রেফতার কাদেরের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com