শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে কোটাসংস্কার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সুজন আলী   |   শনিবার, ০৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে কোটাসংস্কার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩ আগষ্ট (শনিবার) দুপুরে কোটাসংস্কার  শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে উপজেলার বিভিন্ন  স্কুল কলেজের ৩ শতার্ধীক  শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিলটি হিলিপ্যাড থেকে শুরু হয়ে শান্তা কমিনিউটি সেন্টার পর্যন্ত এলে এসময় ছাত্রলীগ শ্রমিক লীগের কিছু নেতা কর্মী, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,ও  ভাইস চেয়ারম্যান সোহেল রানার সহযোগিতায় মিছিলটিকে থামিয়ে দেয় এবং ফেরত পাঠায়।

এসময় পুলিশ রাস্তার পাশে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শিক্ষার্থীরা শিবদিঘি জিরোপয়েন্টে জমায়েত হয়। এখানে তাঁদের কয়েকজন শিক্ষার্থী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গোলাবর্ষণ, হামলা-মামলা ও হয়রানির বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাই। এই সাথে তাঁরা  শিক্ষার্থীর উপর আর কোন হামলা মামলা ও হয়রানি না করা হয় তাঁর দাবি জানাই এবং নিহত ছাত্রদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। এ বিষয়ে ওসি জয়ন্ত কুমার সাহা মুঠো ফোনে বলেন,মিছিল চলা কালে পুলিশ তাঁর দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছে। কোথাও কোন অপিতকর ঘটনা ঘটে নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com