শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ
১২

ফরিদপুরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।

সোমবার দুপুর ১টার পরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিসমিল্লাহ শাহ দরগা এলাকা থেকে একটি মিছিল বেরিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের কাছে এলে পুলিশ বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সিবাজারে হোটেলে নাস্তা খাওয়ার সময় পুলিশ গাড়ি থেকে নেমে এক পুলিশ একজন সাধারণ গ্রামবাসীকে লাথি মারলে খবর পেয়ে আশপাশের হাজার খানেক মানুষ একত্রিত হয়ে পুলিশকে ধাওয়া করে। পুলিশ বেগতিক দশা দেখে ওই স্থান থেকে চলে যায়। পরে সেখানে পুলিশ বক্স ভাংচুর ও আগুন দেয়।

এরপরে সেখানে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) একটি দল পৌছালে তারাও কিছুক্ষণ পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যায়। এরপর দুপুর পৌনে ১২টার দিকে পশ্চিম খাবাসপুর বটতলা বাজারে হোটেল ও চায়ের দোকান খোলা রাখায় পুলিশ সেখানে লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হন। দোকানীদের মালসামানা ভাংচুর হয়।

এ দিকে, ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিসমিল্লাহ শাহ দরগার সামসে থেকে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে জনতা মেডিক্যাল কলেজ পেরিয়ে পুরাতন বাসস্ট্যান্ডে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে রওনা করে। পথে তারা নদী গবেষণা ইন্সটিটিউটের মেইন গেট ভাঙচুর করে। এছাড়া রোড ডিভাইডারের মাঝে থাকা সিসি ক্যামেরার পোস্টগুলো উপড়ে ফেলে। তবে, ভাঙ্গা রাস্তার মোড়ে পুলিশ অবস্থান নিয়ে তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com