শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সংখ্যাঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় রানিশংকৈলে বিএনপির কমিটি

শিমুল রানা   |   বুধবার, ০৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংখ্যাঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় রানিশংকৈলে বিএনপির কমিটি

দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেছে রানীশংকৈল পৌর বিএনপি। রানীশংকৈল পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. মহসিন আলীর নেতৃত্বে বুধবার (৭ আগস্ট) প্রতিটি এলাকায় এই শান্তি কমিটির লোকজন কাজ শুরু করেছে। এছাড়া বিভিন্ন ভাবে শহর জুড়ে নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে।

মহসিন আলী বলেন, বুধবার বিকালে প্রত্যেকটি গির্জা ও মন্দিরের শান্তি কমিটির কার্যক্রম পরিদর্শন করেছি। এ কমিটিতে রয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা বন্দর এলাকা এবং বিদ্যুৎ কেন্দ্র, থানাসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাহারার কাজ শুরু করেছে । এদিকে কমিটিকে সকলে সাধুবাদ জানিয়েছে।

শেখ হাসিনা পদত্যাগ করার পর উত্তাল হয়ে ওঠে রানীশংকৈল রাজনৈতিক মাঠ। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামি পক্ষ থেকে মাইকিং করে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com