শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে আইন শৃঙ্খলার নিষ্ক্রিয়তার সুযোগে চলছে জমি দখলের হিড়িক

সাগর হোসাইন   |   শনিবার, ১০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে আইন শৃঙ্খলার নিষ্ক্রিয়তার সুযোগে চলছে জমি দখলের হিড়িক
১১

বদলগাছী তে আইন প্রয়োগকারী সংস্থা গুলোর নিষ্ক্রিয়তার সুযোগে চলছে জমি দখলের হিড়িক।  ৮আগষ্ট শুক্রবার সরিজমিনে গিয়ে দেখা যায়  কলা গাছ কেটে জমি দখলের একটি দৃশ্য।  নওগাঁর বদলগাছী উপজেলায় মথুরাপুর ইউপির গোপরচাঁপাহাটের কাজীর মোড়ে প্রায় ২ একর জমিতে লাগানো কলা গাছ কেটে দিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে।  মৃত আঃ রাজ্জাকের ছেলে হোটেল ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, আমি তিন বছরের জন্য ঐ জমি লিজ নিয়েছি চাপায় নগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে বীর মুক্তি যোদ্ধা জহুরুলের কাছে থেকে।

 

তারপর সেখানে কলা চাষ করি।৮ তারিখ আনুমানিক সকাল ৬টায় জমিতে এসে দেখি প্রায় তেরশ গাছ কেটে দিয়ে আমার সর্বনাশ করেছে।গয়েশপুর গ্রামের রাঙা চৌঃ হুকুমে তার সহযোগী খালাত ভাই টিটুর নেতৃত্বে  ২৫/৩০জন সন্ত্রাসীর দল এই কাজ করে। আমি বারংবার অনুরোধ করলে আমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে  গোবরচাঁপা হাটের টোল আদায়কারী ও প্রত্যক্ষদর্শী জানান, সকালে আমরা হাটের টোল আদায় করছিলাম এমন সময় টিটুর নেতৃত্বে এক দল সন্ত্রাসী  দরিদ্র রুবেল হোসেনের লিজ নেওয়া জমির  ১৩০০-১৪০০ টি কলা গাছ কেটে ফেলে।

 

আমরা কয়েকজন বাঁধা দেওয়ায় টিটু বলেন, রাঙা চৌধুরীর হুকুমে এই গাছ কাটা হচ্ছে।  এই জমি আমরা পাবো। গাছ কেটে যা ক্ষতি করা হয়েছে আপনারা তার (খচরের বিবরণ) ভাউচার রেডি করেন আমরা খরচ দিয়ে দিবো। কিন্তু পরবর্তীতে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।  এ বিষয়ে জমির মালিক জহুরুল ইসলাম জানান, উত্তরাধিকার হিসেবে তারা জমি দাবি করে। যদি তারা সঠিক কাগজাদি দেখাতে পারেন তাহলে আমি জমি দিয়ে দিবো। কিন্তু একজন নিরীহ মানুষের ফসল নষ্ট করা হলো কেন? এর দায়ভার কে নিবে? এ বিষয়ে স্থানীয়  মুরগী ব্যবসায়ী সিদ্দিক সহ প্রত্যক্ষদর্শী অনেকে জানান, রুবেল হোসেনর সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে।

 

এটা একদম ঠিক হয়নি। প্রসাশনের নিষ্ক্রিয়তার সুযোগে এরা এই কাজটি করার সুযোগ পেয়েছে।  এ বিষয়ে মথুরাপুর ইউপির চেয়ারম্যান মোঃ মাসুদ রানা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কলা বাগান ধ্বংস করা সম্পর্কে জেনেছি এবং তাদের আটক করে  আনতে বলেছি।আটক করে নিয়ে আসলে সালিসি বৈঠকে বিচারের মাধ্যমে তাদের ক্ষতি পূরণ আদায় করে নিয়ে দেওয়া হবে।  এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আমি অবগত নয়, তবে অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com