শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কোপানোর অভিযোগে স্বামী আটক, হাঁসুয়া উদ্ধার 

বদিউজ্জামান রাজাবাবু :   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কোপানোর অভিযোগে স্বামী আটক, হাঁসুয়া উদ্ধার 
১৮

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গণকায় জরিনা বেগম নামে এক গৃহবধূকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্বামী নুর নবী।

এ ঘটনায় ঘাতক স্বামীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। ঘাতক নুর নবী (৬০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের এমাজ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে জরিনা বেগম রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় স্বামী নুর নবী দেশীয় হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে  উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ আহত জরিনা বেগম কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি নুর নবীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com