শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহীদ সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সমন্বয় পরিষদ

মেহেদী হাসান   |   শনিবার, ১৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন  সমন্বয় পরিষদ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজারে সাধারণ ছাত্র সমাজ । নিহত সবুজ শ্রীবরদী সরকারি কলেজ থেকেই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র সমাজের পক্ষ থেকে উজ্জল, রুবেল, আশিক, হারুন, আনিছ,সোহান,কাফি,অপু আরো অনেকে। ১৬ আগস্ট জুম্মার নামাজের পর তারা শহীদ সবুজের বাড়িতে যান। তারা শহীদ সবুজের জন্য দোয়া প্রার্থনা ও তার পরিবারকে আর্থিক সহায়তা দেন।

এই মহৎ কাজে ঝগড়ার বাজারের সকল শিক্ষক, স্কুল ও কলেজ, অবিভাবক, শিক্ষার্থী সহায়তা করেছেন । উল্লেখ্য শ্রীবরদীর রূপার পাড়া গ্রামের আজহার আলীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী সবুজ হাসান শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ই আগস্ট দূর্বৃত্তদের গুলিতে নিহত হন। স্থানীয়রা সবুজ হত্যার বিচার চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com