শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডাঃ এ জেড এম জাহিদ কে ড্যাব চট্টগ্রাম’র পক্ষ থেকে অভিনন্দন

ইসমাইল ইমন   |   শনিবার, ১৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডাঃ এ জেড এম জাহিদ কে ড্যাব চট্টগ্রাম’র পক্ষ থেকে অভিনন্দন
১৪

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড্যাব এর উপদেষ্টা, প্রাক্তন মহাসচিব এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যথাক্রমে ড্যাব- চমেক শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ডাঃ ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালী এবং ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ডাঃ ইফতেখারুল ইসলাম।

ড্যাব চট্টগ্রাম এর নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দেশের এই ক্রান্তিকালে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড্যাব নেতৃবৃন্দ পদায়িত নেতার উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com