শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুজন আলী   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
২৪

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকালে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা  থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি, জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি, আতাউর রহমান, সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ নুর বিন আলিফ, সাংগঠনিক সম্পাদক এম.আর বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী প্রমুখ, এসময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোনোয়ার হোসেন ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com