আনোয়ার হোসেন, | সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার ফুলছড়িতে আশরাফুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার কালিরবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু আশরাফুল ইসলাম উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর চরের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র। খোঁজ নিয়ে জানা যায়, পড়ালেখার জন্য কয়েকজন ছাত্রসহ আশরাফুল ইসলাম কালিরবাজার এলাকার ওই বাসায় ভাড়া থাকতো।
রোববার সকালে তার সহপাঠীরা বিদ্যালয়ে গেলেও শারিরীক অসুবিধার কথা বলে আশরাফুল বাসায় থেকে যায়। দুপুরের দিকে স্থানীয়রা ওই ঘরে গামছা দিয়ে ঝুলানো আশরাফুলের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে এসে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, খরব পেয়ে ঘটনাস্থল ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।। ময়নাতদন্তের পর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com