শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানুষের যেকোনো বিপদে বিএনপি এগিয়ে আসে:- মাহবুবের রহমান শামীম

ইসমাইল ইমন   |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষের যেকোনো বিপদে বিএনপি এগিয়ে আসে:- মাহবুবের রহমান শামীম
১০

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, টানা প্রবল বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পানি প্রবেশ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম সহ আশপাশের জেলাগুলোতে কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছে ওইসব এলাকার মানুষ। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই নির্দেশে এই ত্রাণ সামগ্রী দেওয়া হলো।

বিএনপি গণমানুষের দল। মানুষের যেকোনো বিপদে বিএনপি এগিয়ে আসে। তিনি সোমবার (২৬ আগষ্ট) বিকালে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন ও পৌরসভার ৫ নং ওয়ার্ডে বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। তিনি তার নেতৃত্বে টিমের সদস্যদের নিয়ে ফেনীর বিভিন্ন এলাকায় ছুটে যান। বন্যা দুর্গত পরিবারের মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। খোঁজখবর নেন অসহায় মানুষদের।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির, সি. যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, পৌরসভা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com