শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ লালমনিরহাটে অনুষ্ঠিত

রুমন হোসেন জিলহজ্ব   |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ লালমনিরহাটে অনুষ্ঠিত
১৭

লালমনিরহাট জেলায় হাতীবান্ধা উপজেলার (সোমবার ২৬ শে আগষ্ট) বাংলাদেশ জামায়েতে ইসলামী সিঙ্গীমারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ দলীয় কার্যালয়ে আন- নুর-ট্রাস্ট এ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় সিঙ্গীমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামে ইউনিয়ন আমীর মোঃ ফজলে করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, হাতীবান্ধা পাটগ্রাম নির্বাচনীয় আসনের জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়েতে ইসলামী ঢাকা মহা-নগর দক্ষিন এর ব্যবসায়ী ইউনিটের সভাপতি আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু, বিশেষ অতিথি উপজেলা আমীর প্রভাষক হাসান আলী ও সাবেক আমীর মাওলানা হাসান আলী, উপজেলা সেক্রেটারী আঃ মান্নান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবীবুর রহমান সাতা ও থানা বাইতুল মালের সম্পাদক মোঃ সাহিদুল আলম নিরো (অব সেনাবাহিনী) স্বাগত বক্তব্য রাখেন সিঙ্গীমারী ইউনিয়ন আমীর ফজলে করিম, প্রমুখঃ

বক্তাগন ইসলামী আইনের শাসন কায়েম করতে জামায়েত ইসলামীর ছায়া তলে আসার জন্য সকলের প্রতি আহবান জানান। এ ছাড়াও বক্তাগন বলেন মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালেম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম নির্যাতন চালায়। যে কারণে আমরা এত দিন কথা বলতে পারেনি। ৫ আগস্ট জালেম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারেনি। দারি-টুপিয়ালা মানুষদেরকে ওই জালেম সরাকারের লোকজন অনেক মুসলিম ভাইদেরকে লাঞ্চিত করেছে। আল্লাহ তার বিচার করেছেন। তাই দীর্ঘ দিন পর আজ আমরা কথা বলতে পারছি।

এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন, জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে কোন ব্যাক্তি সার্থের জন্য নয়। অনুষ্টানের শেষ সময় সভাপতির বক্তব্যের পর মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com