জাওয়ান উদ্দিন: | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
আস্থা ব্লাড ডোনেশন ক্লাব এর উদ্যোগে বানভাসিদের মুখে “একবেলা খাবার” কর্মসূচি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে শুকরিয়া- আলহামদুলিল্লাহ।
কক্সবাজারের আপামর জনগণের পক্ষ থেকে বানভাসিদের জন্য যে পরিমাণ সহযোগিতা যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। “আস্থা ব্লাড ডোনেশন ক্লাব” পরিবার প্রথম ধাপে গত ২৪/০৮/২০২৪ ইং ফটিকছড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০পরিবারের মানুষের মাঝে শুকনো খাবার, মিনারেল পানি, এবং ওষুধ বিতরণ করেছিলাম এবং ২য় ধাপে গত ২৮/০৮/২০২৪ইং, রোজ বুধবার, রাত ৮ঘটিকার সময় প্রাণের সংগঠন আস্থা ব্লাড ডোনেশন ক্লাব এর একটি টিম ফেনীর বানভাসির উদ্দেশ্যে তিন(০৩) হাজার জনের ❝একবেলা খাবার❞ কর্মসূচি হাতে নিয়ে রওনা হয়েছিলাম।
এবং ২৯/০৮/২০২৪ইং, ভোর ৪ঘটিকায় আমরা ফেনীতে পৌঁছে রান্নার কার্যক্রম শুরু করি, এবং তা দুপুর ১ঘটিকার মধ্যে রান্না এবং প্যাকেটিং কার্যক্রম সম্পন্ন হয়। দুপুর ০১:৩০ ঘটিকা থেকে আমরা পানিবন্দী মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ।
❝আস্থা রাখার দায়িত্ব আপনাদের, সেবা দেওয়ার দায়িত্ব আমাদের❞ এই স্লোগানকে ধারণ করে আস্থা ব্লাড ডোনেশন ক্লাব পরিবার ইতোমধ্যে কক্সবাজারের মানুষের কাছে একটি বিশ্বস্ত সংগঠন হিসেবে পরিচিত। এই সংগঠন, মুমূর্ষু রোগীর প্রয়োজনে, রক্ত জোগাড়, বিনামূল্যে অক্সিজেন সেবা, দুর্যোগে মানুষের পাশে থাকা থেকে শুরু করে বিভিন্ন মানবিক এবং সামাজিক কাজে ভূমিকা রেখেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার প্রাণের কক্সবাজারের সর্বস্তরের কাছে অনুরোধ জানাচ্ছি যে, আপনারা আস্থা ব্লাড ডোনেশন ক্লাব এর পাশে থাকেন, এবং এই কক্সবাজারকে ইনশাআল্লাহ আমরা একটি মানবিক কক্সবাজার হিসেবে সারা বাংলাদেশে তোলে ধরবো।
পরিশেষে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আশা রাখবো আগামীতেও আপনাদের সহযোগিতা আমাদের সাথেই থাকবে। এবং আস্থা ব্লাড ডোনেশন ক্লাবও মানুষের সেবায় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com